
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তাদের (সিইও) সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের (বিআইএফ) সভাপতি হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন পপুলার লাইফ ইনস্যুরেন্সের সিইও বিএম ইউসুফ আলী।
বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের তৃতীয় বার্ষিক সাধারণ সভায় তাকে পুনরায় সংগঠনটির সভাপতি নির্বাচিত করা হয়। একই সঙ্গে সভায় ২০১৯-২০ অর্থবছরে জন্য কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা পরিষদ নির্বাচন করা হয়।
সহ-সভাপতি পদে ফারজানা চৌধুরী ও হেমায়েত উল্লাহ, মহাসচিব পদে ইমাম শাহীন, যুগ্ম-সম্পাদক পদে আবদুল খালেক মিয়া ও বিশ্বজিৎ কুমার মণ্ডল, অর্থ সম্পাদক হিসেবে জামাল মোহাম্মদ আবু নাসের, সাংগঠনিক সম্পাদক হিসেবে একেএম শরীফুল ইসলাম ও মোশাররফ হোসেন, দফতর সম্পাদক হিসেবে আনোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে পিকে রায়, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শফিক শামীম, জামিরুল ইসলাম, মোহাম্মদী খানম, একেএম সারোয়ার জাহান জামিল, সামছুল আলম ও এনসি রুদ্র নির্বাচিত হয়েছেন।
(এসএএম/ ০২ জানুয়ারি ২০১৯)