Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 04 Aug 2026 17:38
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: প্রকাশ্যে এসেছে শাকিব-অপুর বিয়ের খবর। গতকাল সোমবার (১০ এপ্রিল) বিকেলে একটি বেসরকারি টিভি চ্যানেলে হাজির হয়ে শাকিব খানের সঙ্গে নিজের বিয়ের কথা প্রকাশ করেন অপু বিশ্বাস। এ সময় তার কোলে ছিল তাদের একমাত্র সন্তান আব্রাহাম খান জয়।

এখর প্রকাশের পর শাকিব বিভিন্ন গণমাধ্যমে বিয়ের কথা স্বীকার করেন। এসময় শাকিব তার ছেলের স্বীকৃতি দিতে চাইলেও অপুর দায়িত্ব নিতে অস্বীকৃতি জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এ নিয়ে বইছে ঝড়। সাধারণ মানুষদের মতো তারকারাও এই ঘটনায় ব্যক্ত করছেন তাদের প্রতিক্রিয়া।

অভিনেত্রী মৌসুমী নাগ আব্রাহাম খান জয়কে উদ্দেশ্য করে তার ফেসবুক পেজে লিখেছেন, “আহারে কী সুন্দর বাচ্চাটা…”

পূর্ণিমা অপুকে সাধুবাদ জানিয়ে লিখেছেন, “ওয়েলকাম ব্যাক, অপু বিশ্বাস!”

বিপাশা হায়াত শাকিবকে ট্যাগ করে স্ট্যাটাস দিয়েছেন, “কি করলো এইটা শাকিব খান?”

অভিনেত্রী লামিয়া মিমো লিখেছেন, “আব্রাহাম খান জয়! জুনিয়র শাকিব খান… বেশি কিউট… মাশাল্লাহ”।

ফারহানা নিশো লিখেছেন, “অপু বিশ্বাস… এখন যেহেতু প্রশ্নটি একটি শিশুর (জয়)…তার পুরো অধিকার রয়েছে বাবা-মায়ের স্নেহ পাওয়ার।”

এছাড়া অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ, ফ্যাশন ডিজাইনার ও গায়ক বিপ্লব সাহাসহ আরও অনেক তারকাই নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন অপু বিশ্বাসের সাক্ষাৎকারের অংশবিশেষ।

উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ এপ্রিল অপু বিশ্বাসকে বিয়ে করেন শাকিব খান। গেল বছরের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে তাদের একমাত্র সন্তান জয়ের জন্ম হয়।

(এসএএম/ ১১ এপ্রিল ২০১৭)