Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 27 Jul 2026 10:32
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) সম্প্রতি গোল্ডেন হার্ভেস্ট গ্রুপের সাথে কর্পোরেট এক্সিকিউটিভ প্যাকেজ বিষয়ক চুক্তি স্বাক্ষর করেছে।

চুক্তি অনুযায়ী, গোল্ডেন হার্ভেস্ট গ্রুপের কর্মকর্তারা ইউসিবি ব্যাংক থেকে কর্পোরেট এক্সিকিউটিভ প্যাকেজ সুবিধা লাভ করবেন।

ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত জামিল ও গোল্ডেন হার্ভেস্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাজিব সামদানির উপস্থিতিতে স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন সজিব কুমার বসাক, ইভিপি, ইউসিবি ও সামাদ চৌধুরী, ডিরেক্টর, গোল্ডেন হার্ভেস্ট গ্রুপ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক নাবিল মুস্তাফিজুর রহমান, ইউসিবি’র ইভিপি তৌফিক হাসান, গোল্ডেন হার্ভেস্ট গ্রুপের ভাইস প্রেসিডেন্ট (ফিন্যন্স) নির্মল চন্দ্র সারদার প্রমুখ।

(এসএএম/ ০৩ জানুয়ারি ২০১৯)