Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 23 Sep 2026 13:02
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা রিপোর্ট, ঢাকা: বিপিএলের প্রথম ম্যাচে আজ রংপুর রাইডার্সের মুখোমুখি হয়েছে চিটাগং ভাইকিংস। শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নিয়েছেন চিটাগং অধিনায়ক মুশফিকুর রহিম। প্রথম ম্যাচেই মোহাম্মদ আশরাফুলকে দলে রেখেছে চিটাগং।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর উদ্ভোধোনি ম্যাচে সমর্থকদের হতাশ করেছে মোহাম্মদ আশরাফুল। স্পট ফিক্সিংয়ের কারণে পাঁচ বছরের নিষেধাজ্ঞা ভোগের পর এ ম্যাচ দিয়ে বিপিএলে ফিরছেন মোহাম্মদ আশরাফুল। তাই অন্য সবার চাইতে বেশি আগ্রহের মধ্যে ছিলেন একসময়ের এই তারকা ক্রিকেটার। সেই হিসেবে দর্শক-সমর্থকদের হতাশই করেছেন আশরাফুল। নিজের প্রত্যাবর্তনের প্রথম ম্যাচেই মাত্র ৩ রান করে সফিউল ইসলামের বলে ক্যাচ দিয়ে সাজ ঘরে ফেরেন তিনি।

এবার বিপিএলে চিটাগাং ভাইকিংসের হয়ে খেলছেন তিনি। বিবিএলে তার দল চিটাগাং তাকে ১৮ লাখ টাকার বিনিময়ে দলে ভীরিয়েছিলেন। নিজের প্রত্যাবর্তরেন ম্যাচে নিজের প্রতি সুবিচার করতে পারেন নি আশরাফুল।

উল্লেখ্য, চিটাগাং ভাইকিংস জয়ের জন্য ৯৯ রানের টার্গেটে ব্যাট করছে। শেষ খরব পর্যন্ত
চিটাগাং ভাইকিংসের সংগ্রহ ৬০ রানে ৪ উইকেট। জয়ের জন্য তাদের এখনো প্রয়োজন আরো ৩৯ রান।

(ইএইচ/ ০৫ জানুয়ারি ২০১৯)