
নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: ‘মানুষ মানুষের জন্য’ শ্লোগানকে সামনে রেখে নরসিংদীতে হত দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ‘বন্ধু মহল’ নামে জেলার একটি সামাজিক সংগঠন।
সোমবার বিকেলে নরসিংদী শহরের ব্রাহ্মন্দীস্থ বালুর মাঠে অয়োজিত এক অনুষ্ঠানে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বন্ধু মহল, নরসিংদী এর সভাপতি মেহেদী হাসান মামুনের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নরসিংদী সানবীন বিদালয়ের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মমতাজ উদ্দিন, নরসিংদী পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিল একেএম ফজলুল করিম লিটন, নরসিংদী প্রেসিডেন্সি কলেজের প্রতিষ্ঠাতা ড. মোয়াজ্জেম হোসেন, ওয়ার্ড আাওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সোরহাব হোসেন প্রমূখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বন্ধুমহল, নরসিংদীর সাধারণ সম্পাদক মো: রিপন মিয়া।
অতিথিরা বন্ধুমহলের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এরকম বিভিন্ন সামাজিক কাজে অংশ নেওয়ার আহবান জানান। পাশাপাশি জেলার অন্যান্য সংগঠনগুলোকে বন্ধুমহলকে অনুকরণ করে সামাজিক দায়বদ্ধতা থেকে এগিয়ে আসার আহবান রাখেন।
অনুষ্ঠানে উপস্থিত এবং পরে নরসিংদী রেলওয়ে স্টেশনে গরিব, অসহায়, হত দরিদ্রদের মাঝে ৫শ কম্বল বিতরণ করা হয়।
(এসএইচআর/এসএএম/ ০৭ জানুয়ারি ২০১৯)