Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 23 Sep 2026 23:51
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরের পঞ্চম ম্যাচে খুলনা টাইটান্সকে ১০৫ রানের বড় ব্যবধানে হারালো ঢাকা ডায়নামাইটস। রান বিবেচনায় বিপিএল ইতিহাসে এটিই দ্বিতীয় বড় জয়ের রেকর্ড।

এর আগে বিপিএলে সবচেয়ে বড় জয় চিটাগং ভাইকিংসের। ২০১৩ সালে সিলেট রয়্যালসের বিপক্ষে ১১৯ রানে জিতেছিলো চিটাগং। এখন বড় জয়ের এই তালিকায় দ্বিতীয় স্থানে নাম উঠলো ঢাকা ডায়নামাইটসের।

তৃতীয় স্থানে রয়েছে ঢাকা গ্ল্যাডিয়েটর্স। ২০১৭ সালে ঢাকা গ্ল্যাডিয়েটর্স ৯৯ রানে হারিয়েছিলো চিটাগং ভাইকিংস।

(এমআইআর/ ০৮ জানুয়ারি ২০১৯)