Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 08:17
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীর শিবপুরে অজ্ঞাত এক নারীর (৩৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার সকালে উপজেলার দক্ষিণ কারারচরের মিলগেইটের পাশের জমি থেকে এ লাশ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৯ টার দিকে  উপজেলার দক্ষিণ কারারচরের মিলগেইটের পাশের একটি জমিতে অজ্ঞাত তরুণীর লাশ পড়ে থাকতে দেখেন পুলিশ খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করেন। পরে লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মৃতের শরীরে আঘাতে চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, পৃর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। অজ্ঞান নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

(এসএইচআর/এসএএম/ ১৩ জানুয়ারি ২০১৯)