
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর উপজেলায় গাছের সঙ্গে ধাক্কা লেগে মাইক্রোবাসের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তিনজন।
মঙ্গলবার দুপুরে উপজেলার ইসলামপুরের বীরপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঢাকার খিলগাঁও এলাকার অপু (৩৩), তার স্ত্রী ঝুমুর (২০), পরশ (৩২), রিজন (৩১) ও হাসান জামান (৩২)।
খাটিহাতা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হোসেন সরকার জানান, দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার বীরপাশা এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই পাঁচ মাইক্রো যাত্রী নিহত হন। এ সময় আহত হয়েছেন তিনজন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক।
(এমআইআর/ ১৫ জানুয়ারি ২০১৮)