Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 27 Sep 2026 10:40
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: দেশের নেতৃস্থানীয় সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড (এলএইচবিএল) ও জ্বালানী খাতে সেবাদানকারী বিশ্বের নেতৃস্থানীয় প্রতিষ্ঠান ওয়ার্টসিলার মধ্যে একটি চুক্তি সম্পন্ন হয়েছে।

চুক্তি অনুযায়ী, আগামী পাঁচ বছর এলএইচবিএল এর সুনামগঞ্জের ছাতকে অবস্থিত সুরমা প্ল্যান্টের ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট এর ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ ও খুচরা যন্ত্রাংশ প্রদানের সেবা দিবে ওয়ার্টসিলা।

মঙ্গলবার রাজধানীতে এলএইচবিএল এর করপোরেট অফিসে  এলএইচবিএল এর প্রধান নির্বাহি রাজেশ সুরানা এবং ওয়ার্টসিলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর রহিম নিজ নিজ কোম্পানির পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(এসএএম/ ১৬ জানুয়ারি ২০১৯)