Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 27 Jul 2026 09:40
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি এমটিবি টাওয়ার, ১১১ কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা-১০০০-এ একটি  ২৪/৭ রিসাইক্লার এটিএম বুথের উদ্বোধন করেছে।

এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আনিস এ. খান, এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বুথটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সদ্য স্থাপিত এমটিবি’র এই ২৪/৭ রিসাইক্লার এটিএম বুথের মাধ্যমে গ্রাহকরা তাৎক্ষণিক ও নিরাপদে অর্থ জমাদান ও উত্তোলন করতে পারবেন। এছাড়াও এর মাধ্যমে গ্রাহকদের জন্য ব্যাংকিং আরো সহজ ও দ্রুত হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এমটিবি’র সৈয়দ রফিকুল হক, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চীফ বিজনেস অফিসার, মোঃ আনোয়ার হোসেন, হেড অব কার্ডস এবং মোঃ রবিউল আলম, হেড অব অলটারনেট ডেলিভারি চ্যানেল সহ এমটিবি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

(এসএএম/ ১৭ জানুয়ারি ২০১৯)