Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 23 Sep 2026 19:15
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরের ২১তম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ২০ ওভারে ৪ উইকেটে ১৯৪ রান করেছে সিলেট সিক্সার্স।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে সিলেট। ওপেনার সাব্বির রহমান ৫১ বলে সর্বোচ্চ ৮৫ রান করেন। তার ইনিংসে ৫টি চার ও ৬টি ছক্কা ছিলো। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান ২৭ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ৪৭ রান করেন। এছাড়া ১৯ রান করে করেন আফিফ হোসেন ও অধিনায়ক ডেভিড ওয়ার্নার। রংপুরের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ২টি উইকেট নেন।

(এমআইআর/ ১৯ জানুয়ারি ২০১৯)