Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 12:43
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: চিলির উত্তর-মধ্যাঞ্চলে শনিবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ দশমিক ৭। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) একথা জানিয়েছে।

ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কোকুইম্বো থেকে প্রায় ১৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমাঞ্চলে। ভূমিকম্পটি ৫৩ কিলোমিটার গভীরে আঘাত হানে।খবর বার্তা সংস্থা এএফপি’র।

ভূমিকম্পটি গ্রিনিচ মান সময় রোববার ০১৩২টায় আঘাত হানে। ভালপারাইসো, ও’হাইগিনস, রাজধানী সান্টিয়াগোর আশপাশের অঞ্চল এবং আতাকামা ও কোকুইম্বোর উত্তরে ভূমিকম্পটি অনুভূত হয়।

জাতীয় জরুরি অফিসের কর্মকর্তা রিকার্ডো টোরো বলেন, ভূমিকম্পের ফলে কয়েক হাজার বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

(এমআইআর/ ২০ জানুয়ারি ২০১৯)