Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 27 Jul 2026 08:41
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর মাধবদী শাখা নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে।

নতুন ঠিকানাটি হলো-এম বি টাওয়ার, গার্লস স্কুল রোড, কাশিপুর, মাধবদী সদর।

রবিবার নতন এ ঠিকানাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

মাধবদী পৌরসভার মেয়র মো: মোশাররফ হোসেন প্রধান (মানিক) প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন।

ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা পূর্ব জোনপ্রধান মোহাম্মদ উল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও মাধবদী শাখাপ্রধান মো: গোলাম মোস্তফা।

গ্রাহক ও সুধীবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী মো: মনিরুজ্জামান ভূঁইয়া ও চন্দন কুমার সাহা, মাধবদী প্রেসক্লাবের সভাপতি জসিম উদ্দিন ভূঁইয়া, কাঠালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ ও গ্রাহক মুনিরা বেগম। এসময় স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(এসএএম/ ২১ জানুয়ারি ২০১৯)