Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 11:44
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ইউরোপীয় ইউনিয়নের তথ্য সংরক্ষণ আইন লঙ্ঘন করার অভিযোগে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চইঞ্জিন গুগলকে ৫০ মিলিয়ন ইউরো জরিমানা করেছে ফ্রান্সের ন্যাশনাল কমিশন অন ইনফরমেটিক্স অ্যান্ড লিবার্টিজ (সিএনআইএল)।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিএনআইএল বলছে, স্বচ্ছতার অভাব, তথ্যের নিম্নমান ও বৈধভাবে অনুমতি না নিয়ে ব্যক্তিক বিজ্ঞাপন দেয়ার কাজ করার কারণে তারা প্রতিষ্ঠানটিকে জরিমানা করেছে। তারা বিচার করে দেখেছে, গুগল ব্যক্তি পর্যায়ে বিজ্ঞাপনগুলো দিতে যে তথ্য সংগ্রহ করে সেটা কীভাবে করে তা যথাযথভাবে ব্যবহারকারীদের জানায় না।

গুগল এক বিবৃতিতে জানিয়েছে, তারা এই সিদ্ধান্ত খতিয়ে দেখবে। আর এরপরই তারা তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা নির্ধারণ করবে। ২০১৮ সালের মে মাসে গুগলের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে নয়িব ও লা কুয়াদরেচার ডু নেট (এলকিউডিএন) নামের তথ্য সংরক্ষণ অধিকার নিয়ে কাজ করা দুটি সংগঠন।

আর এই মামলাটি দায়ের করা হয় ইউরোপীয় ইউনিয়নের জেনারেল ডাটা প্রটেকশন রেগুলেশন (জিডিপিআর) নামক আইনটি কার্যকর হওয়ার দিনে। গত বছরের ২৫ মে’র ওই মামলাটি ইইউয়ের প্রণীত নতুন তথ্য সংরক্ষণ আইনে প্রথম মামলা। সংগঠন দুটি অভিযোগ করছে, গুগল জিডিপিআর আইনের নিয়ম মেনে বৈধভাবে ব্যবহারকারীর তথ্য প্রক্রিয়ার সেটা বিজ্ঞাপন হিসেবে দেয় না।

(এসএএম/ ২২ জানুয়ারি ২০১৯)