Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 16 Jun 2026 04:44
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বেনাপোল প্রতিনিধি, বিনিয়োগবার্তা: অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে শিশুসহ ১৪ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার বিকেলে সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।  তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

আটকদের মধ্যে ছয়জন নারী, ছয়জন পুরুষ ও দুইজন শিশু রয়েছে। তাদের বাড়ি নড়াইল, বাগেরহাট ও বরিশাল জেলার বিভিন্ন এলাকায়।

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে অবৈধপথে বিপুল সংখ্যক নারী-পুরুষ ও শিশু বাংলাদেশে অনুপ্রবেশ করছে- এমন সংবাদ পেয়ে পুটখালী বিজিবি ক্যাম্পের টহলদল পুটখালীর চরের মাঠ এলাকায় অভিযান চালিয়ে শিশুসহ ১৪ জন বাংলাদেশি নারী-পুরুষকে আটক করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে এ সময় পালিয়ে যায় পাচারকারীরা। আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

(এমএ/এসএএম/ ২২ জানুয়ারি ২০১৯)