Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 17:18
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীর রায়পুরায় নিজ বাড়িতে ফাতেমা বেগম (৩৮) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত ফাতেমা রায়পুরা উপজেলার হাইরমারা গ্রামের বশির আহম্মেদের প্রথম স্ত্রী।

মঙ্গলবার সকালে রায়পুরা থানা পুলিশ বাড়ী থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে।

পুলিশ ও প্রতিবেশী সূত্রে জানা যায়, স্ত্রী ফাতেমার সংসারে সন্তান না থাকায় দ্বিতীয় বিয়ে করেন স্বামী বশির আহম্মেদ। দ্বিতীয় স্ত্রীর সংসারে ১৬ বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে। সোমবার রাতে পারিবারিক কলহ ও সম্পদ নিয়ে স্বামী বশির আহমেদের সাথে প্রথম স্ত্রী ফাতেমার ঝগড়া হয়। এ পর ফাতেমা বেগম ঘুমিয়ে পড়ে এবং সকালে তাকে মৃত অবস্থায় দেখে প্রতিবেশীদের মনে সন্দেহ দানা বাধে। পরে স্থানীয়রা রহস্যজনক মৃত্যু ভেবে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ফাতেমার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের শরীরে আঘাতের চি‎হ্ন রয়েছে। এব্যাপারে এখনও পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

(এসএইচআর/এসএএম/ ২২ জানুয়ারি ২০১৯)