Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 04:28
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: টানা তৃতীয়বারসহ চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে দেশের অন্যতম ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক্স পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান ওয়ালটন পরিবার।

সোমবার (২১ জানুয়ারি) দুপুরে তার বাসভবন গণভবনে ফুলের তোড়া দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক তাহমিনা আফরোজ তান্না ও রাইসা সিগমা হিমা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় ওয়ালটন।

শুভেচ্ছা বিনিময়কালে ওয়ালটন কম্প্রেসর ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে তৈরি খুচরা যন্ত্রাংশ ইউরোপিয়ান ইউনিয়নে রফতানি হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি পণ্য খাতের বিকাশসহ দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখায় ওয়ালটন পরিবারকে ধন্যবাদ জানান বঙ্গবন্ধু কন্যা।

এ সময় গণভবনে আরও ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম নূরুল আলম রেজভী, ভাইস-চেয়ারম্যান এস এম শামসুল আলম, পরিচালক এস এম রেজাউল আলম ও অপারেটিভ ডিরেক্টর শরীফ হারুনুর রশীদ।

(এসএএম/ ২৩ জানুয়ারি ২০১৯)