Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 21 Sep 2026 04:54
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেডের মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়েছেন মো: আব্দুল মতিন সরকার। সম্প্রতি তিনি কোম্পানির কোম্পানির সিইও হিসেবে যোগ দিয়েছেন। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আব্দুল মতিন সরকার এর আগে কোম্পানি অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে এবং মতিঝিল শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি এই সাধারণ বীমা (নন-লাইফ) সেক্টরে দীর্ঘ ২৭ বছর ধরে কর্মরত রয়েছেন। ব্যক্তিগত জীবনে তিনি বাংলাদেশের খ্যাতনামা চ্যাটার্ড একাউন্ট্যান্টস ফার্ম হাওলাদার ইউনুস এন্ড কোং এর অন্যতম প্রতিষ্ঠাতা অংশীদার প্রয়াত এম. ইউনুস, এফসিএ এর ছোট ভাই।

(এসএএম/ ১১ এপ্রিল ২০১৭)