Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 27 Jul 2026 07:36
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি আগ্রাবাদ, চট্টগ্রাম-এ একটি ২৪/৭ ক্যাশ রিসাইক্লার মেশিন (সিআরএম) বুথের উদ্বোধন করেছে।

আনিস এ. খান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, এমটিবি, এম. এ. মালেক, সম্পাদক, দৈনিক আজাদী এবং জসিম উদ্দীন চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক, দৈনিক পূর্বকোণ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বুথটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সদ্য স্থাপিত ২৪/৭ ক্যাশ রিসাইক্লার মেশিন (সিআরএম) বুথের মাধ্যমে গ্রাহকরা তাৎক্ষণিক ও নিরাপদে অর্থ জমাদান ও উত্তোলন করতে পারবেন। এছাড়াও এর মাধ্যমে গ্রাহকদের জন্য ব্যাংকিং আরো সহজ ও দ্রুত হবে।

এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এমটিবি’র মোঃ খোরশেদুল আলম, হেড অব এমটিবি চিটাগং ডিভিশন ব্রাঞ্চেস, মার্কাস সি. গমেজ, এ্যাক্টিং হেড অব গ্রুপ এইচ আর, সুলতানা শিকদার অহনা, হেড অব পে-রোল ব্যাংকিং, তৌফিকুল আলম চৌধুরী, হেড অব রিটেইল বিজনেস এবং মোঃ রবিউল আলম, হেড অব অলটারনেট ডেলিভারি চ্যানেল সহ এমটিবি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

(এসএএম/ ২৪ জানুয়ারি ২০১৯)