Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 20 Sep 2026 09:54
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের কোম্পানি গ্রামীণফোন লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ৩১ ডিসেম্বর,২০১৮ সমাপ্ত হিসাব বছরে ১৫৫ শতাংশ চূড়ান্ত ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর আগে কোম্পানিটি ১২৫ শতাংশ অর্ন্তবর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। সে হিসাবে কোম্পানিটির মোট ডিভিডেন্ডের পরিমাণ দাঁড়িয়েছে ২৮০ শতাংশ।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির মোট আয়ের ১০৮ শতাংশ ডিভিডেন্ড হিসেবে ঘোষণা করেছে। অর্থাৎ বাকী টাকা রিজার্ভ থেকে দেওয়া হবে।

সূত্র মতে, আলোচিত সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ২৬.০৪ টাকা। যা আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ২০.৩১ টাকা।

শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩১.৩৮ টাকা। আর শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৪৪.৭৪ টাকা।

ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ এপ্রিল, সকাল সাড়ে ১০টায়, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা, খিলক্ষেতে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করেছে আগামী ১৭ ফেব্রুায়ারি।

(এমআইআর/ ২৮ জানুয়ারি ২০১৯)