Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 16 Jun 2026 07:14
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা : নরসিংদীতে মাদক ব্যবসায় বাধা দেয়ার জের ধরে এক মুক্তিযোদ্ধার বাড়িতে সশস্ত্র হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে এলাকার চি‎হ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা। প্রকাশ্য দিবালোকে ওই মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের হুমকি-দমকিসহ বাড়ীর সামনে দিয়ে প্রতিদিন মহড়া দিচ্ছে বলে অভিযোগ করেছেন পরিবারটি। রবিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তারা।

গত ২৩ জানুয়ারি বুধবার দুপুরে নরসিংদী শহরের কাউরিয়া পাড়া মহল্লায় মুক্তিযোদ্ধা আলী আকবরের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা আলী আকবরের পুত্র ব্যবসায়ী রানা আকবর মোল্লা অভিযোগ করেন বলেন, ‘সম্প্রতি র‌্যাবের ক্রসফায়ারে নিহত মাদক ব্যবসায়ী ইমান আলীর সহযোগীরা পলাতক থাকার পর এলাকায় ফিরে আসে। হত্যা, মাদক, চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামী খান আলামিনের নেতৃত্বে কাউরিয়া পাড়া মহল্লায় আবারও মাদক ব্যবসা শুরু করে। এলাকাকে মাদকমুক্ত করতে তাদের এ মাদক ব্যবসায় বাধা দেয়ায় তারা ক্ষিপ্ত হয়। এর জের ধরে শহরের ১১ জন মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী আগ্নেয়াস্ত্রসহ প্রকাশ্য দিবালোকে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা করে হত্যার জন্য আমাকে খুঁজতে থাকে। এসময় তারা কয়েক রাউন্ড ফাকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের এবং ও সশস্ত্র অভিযুক্তরা সিসি টিভি ফুটেজে শনাক্ত হলেও পুলিশ আসামীদের গ্রেপ্তার করছে না। প্রভাবশালীদের ছত্রছায়ায় থেকে মাদক ব্যবসায়ীরা উল্টো ওই পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছেন। তারা যে কোন সময় আমাকে মেরে ফেলতে পারে। এ অবস্থায় আমি এবং আমার পরিবার নিরাপত্তা হীনতায় ভুগচ্ছি।

সাংবাদিক সম্মেলনে মুক্তিযোদ্ধার পরিবারের লোকজন তাদের নিরাপত্তা চেয়ে এবং আসামীদের গ্রেফতারের দাবী জানান।

(এসএইচআর/এসএএম/ ২৮ জানুয়ারি ২০১৯)