Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 27 Jul 2026 09:15
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ব্র্যাক ব্যাংক গ্রাহকদের জন্য ফান্ড ট্রান্সফার সুবিধা চালু করেছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ ও রকেট।

রোববার (২৭ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

গত ২৪ জানুয়ারি থেকে বিকাশ ও রকেট অ্যাকাউন্টে তাৎক্ষণিকভাবে ফান্ড ট্রান্সফার করতে পারছেন ব্র্যাক ব্যাংকের গ্রাহকরা। গ্রাহক দিনে সর্বোচ্চ ৩০,০০০ টাকা ট্রান্সফার করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্র্যাক ব্যাংকের গ্রাহকরা এখন তাদের অ্যাকাউন্ট থেকে ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে বিকাশ ও রকেটে টাকা স্থানান্তর করতে পারছেন। পরবর্তী পর্যায়ে, বিকাশ গ্রাহকরা ব্র্যাক ব্যাংকের যে কোনো পার্সোনাল অ্যাকাউন্টে টাকা জমা দিতে পারবেন। তবে, রকেট গ্রাহকরা এখনই ব্র্যাক ব্যাংকের যে কোনো পার্সোনাল অ্যাকাউন্টে টাকা জমা দিতে পারেন।

এ সুবিধা নিতে ব্র্যাক ব্যাংকের গ্রাহকরা বিভিন্ন বিকল্প ব্যাংকিং চ্যানেল (ইন্টারনেট ব্যাংকিং ও অ্যাপ) ব্যবহার করতে পারেন। তবে রকেট অ্যাকাউন্ট থেকে ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে গ্রাহকরা অ্যাপ বা ইউএসএসডি চ্যানেল ব্যবহার করবেন।

কোনো বিকাশ ও রকেট পার্সোনাল অ্যাকাউন্টে টাকা পাঠাতে গ্রাহকদের ব্র্যাক ব্যাংক ইন্টারনেট ব্যাংকিংয়ে লগ ইন এবং ‘ফান্ড ট্রান্সফার অ্যান্ড কার্ড পেমেন্ট’ থেকে ‘বিকাশ অ্যাকাউন্ট ট্রান্সফার’ অথবা ‘রকেট অ্যাকাউন্ট ট্রান্সফার’ নির্বাচন করতে হবে। বিস্তারিত ও অন্যান্য শর্তসমূহ ব্র্যাক ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া যাবে।

ইন্টারনেট ব্যাংকিংয়ের এই নতুন সংযোজন ফান্ড স্থানান্তরের ক্ষেত্রে গ্রাহকদের আরও স্বাচ্ছন্দ্য প্রদান করবে। এছাড়া ডিজিটাল ব্যাংকিং সেবা বৃদ্ধির লক্ষ্যে চলমান প্রচেষ্টার অংশ হিসেবে নতুন এ সুবিধা চালু করেছে ব্র্যাক ব্যাংক।

(এসএএম/ ২৮ জানুয়ারি ২০১৯)