Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 19 Jul 2026 07:43
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ২০১৮-২০১৯ হিসাব বছরের প্রথমার্ধের অনিরিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্য ও প্রযুক্তি খাতের কোম্পানি ইনফরমেশন টেকনলোজি কনসালটেন্ট (আইটিসি)।  প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির ইপিএস বেড়েছে ২০ পয়সা বা ৩৫ শতাংশ।

সোমবার  অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় আলোচ্য সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে তা অনুমোদন ও প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, হিসাব বছরের অর্ধবার্ষিকে তাদের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৭৭ টাকা।  গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.৫৭ টাকা। এ হিসেবে কোম্পানিটির ইপিএস বেড়েছে ২০ পয়সা।

এদিকে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাসে ইপিএস হয়েছে ০.৫১ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ০.৪০ টাকা।

এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৩৮ টাকা। শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৫.৪৫ টাকা।

(এসএএম/ ২৮ জানুয়ারি ২০১৯)