Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 04:11
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সোমবার সকাল ১০টা থেকে প্রথম ধাপের নির্বাচনের দলীয় মনোনয়নের আবেদনপত্র বিতরণ শুরু করবে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এ কথা জানানো হয়।
এতে বলা হয়, রাজধানীর ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের ফরম বিতরণ করা হবে।
দলীয় মনোনয়নের ফরম সংগ্রহ করে তা যথাযথভাবে পূরণ করে জমা দেওয়ার জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

(এমআইআর/ ০৪ ফেব্রুয়ারি ২০১৯)