Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 16 Jun 2026 07:15
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীর শিবপুরে মদিনা জুট মিলে ভয়াভহ অগ্নিকান্ড সংগঠিত হয়েছে। পুড়ে গেছে মিলের চট, সুতা, মেশিনারিজ সহ নানা উপকরন।  আগুন নিয়ন্ত্রনে আনতে দমকল বাহিনির ৫টি ইউনিটের ৯টি গাড়ী কাজ করে। রাত পোনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনলেও পাট ভিতরে সুপ্ত আগুন থাকতে পারে বলে দমকল বাহিনী দাবী করছে।

নরসিংদী ফায়ার স্টেশন সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টায় মদিনা জুট মিলের পাটের গোডাউনে আগুন দেখতে পায়। মুহুর্তের মধ্যে আগুন গোডাউনের চারপাশে দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নরসিংদী সদর, শিবপুর, মাদবদী, পলাশ, বেলাব ফায়ার সার্ভিসের ৯টি গাড়ি ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনার কাজ শুরু করে। আগুনের তিব্রতা বেশি থাকায় প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়েও আগুন নিয়ন্ত্রনে আনলেও ভিতরে পাটের গাইটের ভিতরে আগুন থাকতে পারে বলে তারা মনে করছে। তবে আগুন নিয়ন্ত্রনে আসলেও ভিতরের প্রচুর ধোয়া থাকায় কাজ করতে অসুবিদা হচ্ছে দমকল বাহিনীর কর্মীদের।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাম ভূইয়া বলেন,পাটজাত দ্রব্য হওয়ায় দ্রুত আগুন চারপাশে ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করে রাত পৌনে ৯টার দিনে আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়। তবে পুরো পুরি নিয়ন্ত্রনে এসেছে তা বলা যাবেনা কেননা পাটের গাইটের ভিতর সুপ্ত আগুন লুকিয়ে থাকতে পারে। ক্ষয়ক্ষতির বিষয়টি এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি।

(এসএইচআর/এসএএম/ ০৪ ফেব্রুয়ারি ২০১৯)