Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 18 Jul 2026 00:20
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি রিলায়েন্স ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস।

বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত হয়। ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৫৩ পয়সা। এ সময়ে শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ৫৫ টাকা ৮১ পয়সা।

আগামী ৩০ এপ্রিল কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এরজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ মার্চ।

(এসএএম/ ২৪ ফেব্রুয়ারি ২০১৭)