
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: সম্প্রতি পুঁজিবাজারের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করা তথ্য ও প্রযুক্তি খাতের জেনেক্স ইনফোসিস লিমিটেড (২০১৮-২০১৯) হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি মুনাফা কমেছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, অক্টোবর ২০১৮ থেকে ডিসেম্বর ২০১৮ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির আইপিওর আগে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪৭ টাকা । আইপিওর পরে ইপিএস হয়েছে ০.৩৬ টাকা।
এই সময় কোম্পানিটির সমন্বিতভাবে নিট মুনাফা হয়েছে ২ কোটি ৮৯ লাখ ৯০ হাজার টাকা। যা আগের বছর একই সময় মুনাফা ছিল ৩ কোটি ৭ লাখ ২০ হাজার টাকা।
এদিকে ২০১৮-২০১৯ হিসাব বছরের অর্ধবার্ষিকে (জুলাই-ডিসেম্বর’১৮) কোম্পানিটির আইপিওর আগে ইপিএস হয়েছে ০.৯৭ টাকা। আইপিওর পরে ইপিএস হয়েছে ০.৯৮ টাকা।
এই সময় কোম্পানিটির সমন্বিতভাবে নিট মুনাফা হয়েছে ৫ কোটি ৯৫ লাখ ৩০ হাজার টাকা। যা আগের বছর একই সময় মুনাফা ছিল ৬ কোটি ৮ হাজার টাকা।
৩১ ডিসেম্ববর ২০১৮ সাল পর্যন্ত সমন্বিতভাবে কোম্পনির শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬.৯৫ টাকায়। তবে আইপিওতে ইস্যুকৃত ২ কোটি শেয়ার বিবেচনায় এনএভিপিএস দাড়াঁয় ১৫.২৫ টাকা।
(এমআইআর/ ০৫ ফেব্রুয়ারি ২০১৯)