Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 04:08
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: স্বল্প ও নিম্ন আয়ের লোকজনকে কম দামে ফ্ল্যাট দিতে রাজধানীর অদূরে নতুন শহর পূর্বাচলে জমি চায় দেশের আবাসন ব্যবসায়িদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং সোসাইটি অব বাংলাদেশ (রিহ্যাব)।

বুধবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) রিহ্যাব মেলা-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ দাবি করেন সংগঠনের সভাপতি আলমগীর শামসুল আলামিন কাজল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভ্যন্তরীন সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো: মোশাররফ হোসেন এনডিসি।

মন্ত্রীকে উদ্দেশ্য করে শামসুল আলামিন কাজল বলেন, ‘রাজধানীতে জমির দাম অনেক বেশি। তাই আমরা কেবল ধনীদের ফ্ল্যাট দেই। কিন্তু স্বল্প আয়ের মানুষদের জন্য কিছু করতে পারি না। পূর্বাচলে আমাদের একটা নির্দিষ্ট জমি দেন। সেখানে জমি দিলে রাজউকের চেয়ে কম দামে সাধারণ মানুষকে ফ্ল্যাট দেব আমরা।’

এ সময় মন্ত্রীর কাছে স্বল্প আয়ের মানুষদের কম দামে ফ্ল্যাট দেয়ার জন্য একটি কমিটি গঠনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান রিহ্যাব সভাপতি।

তিনি বলেন, ‘সরকার ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে উন্নীত হওয়ার যে পরিকল্পনা নিয়েছে, আমরা সেটা বাস্তবায়নে অংশীদার হতে চাই।’

রিহ্যাবের ভাইস চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী শাওন ও লেয়াকত আলী ভূঁইয়া এসময় উপস্থিত ছিলেন।

(এসএএম/ ০৬ ফেব্রুয়ারি ২০১৯)