Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 27 Jul 2026 05:42
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: আরএফএল’র রেইনবো পেইন্টস, ওয়াকার ফুটওয়্যার ও গৃহস্থালি প্লাস্টিকস পণ্যের ব্র্যান্ড টেল’র বিভিন্ন পণ্য পরিবেশকদের নিয়ে ঢাকায় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি খিলক্ষেতের পাতিরায় আরএফএল কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত এ সম্মেলনে সারাদেশ থেকে কোম্পানির প্রায় দুই হাজার পরিবেশক অংশগ্রহণ করেন।

আরএফএল’র ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল, রেইনবো পেইন্টস, ওয়াকার ফুটওয়্যার ও টেল প্লাস্টিকস’র চিফ অপারেটিং অফিসার কামরুল হাসান এবং হেড অব মার্কেটিং ফাহিম হোসেনসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।

(এসএএম/ ০৭ ফেব্রুয়ারি ২০১৯)