Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 27 Jul 2026 04:33
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর প্রস্তাব দিয়েছে বন্ধুপ্রতীম দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ  প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

নসরুল হামিদ বিপু বলেন, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ কীভাবে আরও বাড়ানো যায় সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

রোববার বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থমাস ভাজদা, মার্কিন রাষ্ট্রদূত ইরাল মিলারসহ আট সদস্যের সঙ্গে বৈঠকের পর প্রতিমন্ত্রী একথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেছে। তারা শেখ হাসিনার নেতৃতের প্রতি আস্থাশীল। আগামীতে কীভাবে আরও ঘনিষ্ঠভাবে দু’দেশ কাজ করতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে।

এসময়ে মিলার বলেন, অর্থনৈতিক সমৃদ্ধির সঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকা জরুরি। বাংলাদেশ শ্রম নিরাপত্তায় উল্লেখযোগ্য কাজ করেছে। আমরা মনে করছি বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে আরও বিনিয়োগ করতে পারি।

তিনি বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ ভৌগলিক অবস্থানে রয়েছে। যুক্তরাষ্ট্র বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে সম্ভাব্য দেশ হিসেবে বিবেচনা করছে।

(এমআইআর/ ১০ ফেব্রুয়ারি ২০১৯)