
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: সমাপ্ত সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে। এর মধ্যে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে শূন্য দশমিক ৬২ শতাংশ বা ৩৪ দশমিক ৬৬ পয়েন্ট। অন্যদিকে সিএসইর প্রধান সূচক সিএসইএক্স ৭৫ দশমিক ১২ পয়েন্ট বা শূন্য দশমিক ৭১ শতাংশ বেড়েছে।
ডিএসইর ওয়েবসাইটের তথ্য মতে, আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ৩ দশমিক ৩১ শতাংশ। আলোচ্য সপ্তাহে ডিএসইতে শেয়ার লেনদেন হয়েছে ৫ হাজার ১৭৩ কোটি ১৪ লাখ টাকার। আর আগের সপ্তাহে শেয়ার লেনদেন হয়েছিল ৫ হাজার ৩৫০ কোটি ৪০ লাখ টাকার।
সমাপ্ত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৯৩ দশমিক ৮০ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ২ দশমিক ৬৫ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ২ দশমিক ২৬ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে ১ দশমিক ২৮ শতাংশ।
এদিকে, ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক বেড়েছে শূন্য দশমিক ৬২ শতাংশ বা ৩৪ দশমিক ৬৬ পয়েন্ট। শরীয়াহ বা ডিএসইএস সূচক বেড়েছে শূন্য দশমিক ২৫ শতাংশ বা ৩ দশমিক ৩৩ পয়েন্টে। সপ্তাহের ব্যবধানে ডিএস৩০ সূচক বেড়েছে শূন্য দশমিক ৪২ শতাংশ বা ৮ দশমিক ৫২ পয়েন্ট।
সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৭টি কোম্পানির। আর দর কমেছে ১৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির। লেনদেন হয়নি ১টি কোম্পানির শেয়ার।
এদিকে, দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসইএক্স বেড়েছে ৭৫ দশমিক ১২ পয়েন্ট বা শূন্য দশমিক ৭১ শতাংশ। সপ্তাহজুড়ে সিএসইতে তালিকাভুক্ত মোট ২৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২১টি কোম্পানির। আর দর কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির। সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে ২৯৩ কোটি ১৩ লাখ ৪৩ হাজার ৫০০ টাকার শেয়ার।
(এসএএম/ ২৪ ফেব্রুয়ারি ২০১৭)