Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 16 Jun 2026 07:15
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা:  নরসিংদীর বেলাব উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পুটিমারা নামক স্থানে যাত্রীবাহি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে  কমপক্ষে ১৫জন আহত  হয়েছেন। আহতদের মধ্যে নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পর রিমন (৭) নামে ১ জন শিশু মারা যায়। তার ঠিকানা পাওয়া যায়নি।

আহতদের মধ্যে ৭ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন- নেত্রকোনা জেলার মো. মিজান মিয়া (১৫), পাভেল (২২), গুরুতর আহত নরসিংদীর এরশাদ (৩০), বেলাব উপজেলার ধুকুন্দি গ্রামের আলকাছ (৪০), আলফাজ (৪৫) ও তার স্ত্রী শামসুন্নাহার (৩০)। গুরুতর তিনজনকে ঢাকা মেডিক্যাল ও বাকীদের ভৈরব ও নরসিংদীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে নেত্রকোনাগামী একটি যাত্রীবাহী বাস (কিশোরগঞ্জ-ব-১১-০০১৯) পুটিমারা নামক স্থানে আসলে ভৈরব থেকে ঢাকাগামী আরেকটি ফ্রেস কোম্পানীর ট্রাকের (ঢাকা মেট্রো- উ-১২-০৩৬৫) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকটি ধুমড়ে মুচড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী বাসটি বেপরোয়া ভাবে ভৈরবের দিকে যাচ্ছিল এসময় উক্ত ট্রাকটির সাথে সংঘর্ষ হয়।  এতে যাত্রী বাহী বাসে থাকা লোকজন আহত হয়।

ফায়ার সার্ভিস নরসিংদী উপসহকারী পরিচালক শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে,পুলিশ ও এলাকাবাসীর সহযোগীতায় আহতদেও উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছি। মনে হচ্ছে প্রায় ১৫/২০ জন আহত হয়েছে।

(এসএইচআর/এসএএম/ ১৭ ফেব্রুয়ারি ২০১৯)