Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 27 Sep 2026 09:27
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ২৫ বছর নিম্ন আদালতে প্র্যাকটিসরত আইনজীবীদের লিখিত পরীক্ষা নয়, শুধু সাক্ষাৎকারের (মৌখিক) ভিত্তিতে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি দেয়ার বিধান নিয়ে সোমবার রুল জারি করেছে হাইকোর্ট।

এ সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেয়।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী এটর্নি জেনারেল পূরবী শর্মা।

রিটের পক্ষে আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, গত বছরের ৩০ জুলাই একটি সরকারি গেজেট জারি করা হয়। ওই গেজেটে বলা হয়, আইনে ডিগ্রিধারীরা নিম্ন আদালতে একাধারে ২৫ বছর আইন পেশায় নিয়োজিত থাকলে তাকে হাইকোর্টের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তিতে লিখিত পরীক্ষা দিতে হবে না, তবে সংশ্লিষ্ট বোর্ডে মৌখিক পরীক্ষার জন্য আবেদন করতে হবে। এর বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টের আইনজীবী শফিউল ইসলাম সুমন হাইকোর্টে রিট আবেদনটি দায়ের করেন।

ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, বিষয়টি সংবিধানের ২৭ ও ৩১ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক কি-না তা রুলে জানতে চাওয়া হয়েছে।

(এমআইআর/ ১৮ ফেব্রুয়ারি ২০১৯)