Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 21 Sep 2026 13:19
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বাংলা নতুন বছর উপলক্ষে অভ্যন্তরীণ সব রুটের টিকেটের মূল্যে ১২ শতাংশ ছাড় দিয়েছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। এ ছাড় পাবেন শুধু নভোএয়ারের স্মাইলস গ্রাহকরা।

বৃহস্পতিবার নভোএয়ার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অফারটি উপভোগ করতে স্মাইলস গ্রাহকদের পয়লা বৈশাখ থেকে ৩১ শে বৈশাখের মধ্যে টিকেট কিনতে হবে।

নভোএয়ার থেকে জানানো হয়, বর্তমানে অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সিলেট, সৈয়দপুর এবং আন্তর্জাতিক রুটে কলকাতায় প্রতিদিন এক বা একাধিক ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

(ইউএম/ ১৩ এপ্রিল ২০১৭)