Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 25 Jul 2026 20:41
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: পুলওয়ামায় জঙ্গি হামলার জবাবে পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় বিমান বাহিনী সন্দেহভাজন বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে।আক্রমণে অন্তত ৩০০ সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতের একটি সংবাদমাধ্যম।

সোমবার রাত সাড়ে তিনটা নাগাদ এই আক্রমণ চালায় দেশটির বিমান বাহিনী। জানা গেছে ১২ টি যুদ্ধ বিমান এই অপারেশনে অংশ নেয়।

এতে ১ হাজার কেজি বোমা ফেলা হয়েছে বলে জানা গেছে। অভিযান একশো ভাগ সফল হয়েছে বলেও জানানো হয়েছে।

এর আগে ভারতের নিরাপত্তা বাহিনী ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর সীমান্ত পেরিয়ে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। ওই সার্জিক্যাল স্ট্রাইকের পর এবার নতুন করে পাক অধিকৃত কাশ্মীরে বিমান হামলা চালালো দেশটি।

ভারতের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ এনে পাকিস্তান বলেছে, এই আক্রমণে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।তবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে।

এর আগে চলতি মাসের ১৪ তারিখ পুলওয়ামায় জঙ্গি হামলায় সিআরপিএফের চল্লিশ জনেরও বেশি জওয়ান প্রাণ হারায়। এই ঘটনার সাথে পাকিস্তান জড়িত বলে ভারতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে ভারতের এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

সূত্র: ইন্ডিয়া ট্যুডে

(এমআইআর/ ২৬ ফেব্রুয়ারি ২০১৯)