Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 31 Jul 2026 10:21
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, শরীয়তপুর:  ‘প্রযুক্তি দিয়ে করবো কৃষি, থাকবো সুখে দিবা-নিশি’ এ শ্লোগানের মধ্যদিয়ে শরীয়তপুরে ৩ দিনব্যাপী কৃষিপ্রযুক্তি মেলা শুরু হয়েছে।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকালে মেলা উদ্বোধন করেন শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের।

শরীয়তপুর জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যোগে সমন্বিত কৃষি উন্নয়নের মেলাটি মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় শরীয়তপুর সদর উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হচ্ছে।

সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রিফাতুল হোসাইন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন সিকদার, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল হাসেম তপাদার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান শেখ।

মেলায় আদি কৃষি যন্ত্রপাতি, আধুনিক যন্ত্র ও প্রযুক্তির প্রর্দশনী ছাড়াও বীজ সার কীটনাশকের স্টল বসেছে। মেলা উপলক্ষ্যে জেলা শিল্পকলার মাঠ থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সদর উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়।

(এনজেড/এসএএম/ ২৬ ফেব্রুয়ারি ২০১৯)