Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 27 Jul 2026 03:32
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বাংলাদেশের প্রথম মোটরসাইকেল প্রস্তুতকারক কোম্পানি রানার অটোমোবাইলস লিমিটেড এবং জনপ্রিয় ই-কমার্স ওয়েবসাইট বাগডুম ডট কমের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গতকাল সোমবার (২৫-০২-১৯) রাজধানীতে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ চুক্তি সম্পন্ন হয়। 

চুক্তির ফলে শীঘ্রই বাগডুম থেকে ঘরে বসেই রানার মোটরসাইকেল কিনতে পারবেন আগ্রহী গ্রাহকরা। 

অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন রানার অটোমোবাইলস লিমিটেডের মার্কেটিং ডিরেক্টর আমিদ সাকিফ খান, হেড অফ কর্পোরেট সেলস আশিক আহমেদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো: শাফি রহমান, সিনিয়র এক্সিকিউটিভ মো: শোভন মাহমুদ প্লাবন।

বাগডুম ডট কম এর পক্ষে প্রতিষ্ঠানটির সিইও মিরাজুল হক, ম্যানেজার ফাহিম মুনতাসির মাসুম, ম্যানেজার মারুফ জামান, ডেপুটি ম্যানেজার ইমরানুল হাসান এবং ডেপুটি ম্যানেজার শেখ রাশেদুর রহমান উপস্থিত ছিলেন।

(এসএএম/ ২৬ ফেব্রুয়ারি ২০১৯)