Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 25 Jul 2026 20:39
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা:  কাশ্মীরের আকাশ থেকে দুটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান।

বুধবার পাকিস্তানের এক সামরিক মুখপাত্রের বরাতে বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে।

এছাড়া একজন ভারতীয় বৈমানিককে (পাইলট) আটক করা হয়েছে বলেও জানিয়েছে পাকিস্তান। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর এক টুইটা বার্তায় বলেন, পাকিস্তান সীমান্তে ভারতীয় বিমান বাহিনীর দুটি বিমান গুলি ধ্বংস করা হয়েছে। এছাড়া ভারতের অংশেও আরেকটি বিধ্বংস্ত হয়েছে।

এর আগে ভারত নিয়ন্ত্রীত কাশ্মীরের আকাশসীমা লঙ্ঘন করেছে পাকিস্তানি যুদ্ধ বিমান। বুধবার এসব বিমান ভারতীয় আকাশে ঢুকে পড়লেও নিজ সীমায় ফিরে যেতে বাধ্য করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপির।

এর আগে মঙ্গলবার পুলওয়ামায় জঙ্গি হামলার জবাবে পাকিস্তানের নিয়ন্ত্রণরেখা (লাইন অব কন্ট্রোল) পেরিয়ে জয়েশ–ই–মোহাম্মদ, হিজবুল্লাহ মুজাহেদীন ও লস্কর-ই-তায়েবার স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ভারত। তখন সময়মতো দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল পাকিস্তান। সূত্র: বিবিসি, এএফপি।

(এসএএম/ ২৭ ফেব্রুয়ারি ২০১৯)