Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 27 Jul 2026 02:26
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) ‘অডিট ও আইসিসি কনফারেন্স ২০১৯’ সম্পন্ন হয়েছে।

গত ২৬ ফেব্রুয়ারি ঢাকার স্থানীয় একটি হোটেলে এ কনফারেন্স সম্পন্ন হয়।

কনফারেন্সের মূল লক্ষ্য ছিল-আর্থিক ঝুঁকি প্রশমনে একটি কার্যকর নিরীক্ষা ও পরিপালন সংস্কৃতি গড়ে তোলা।

কনফারেন্সে উপস্থিত ছিলেন ইউসিবি’র অডিট কমিটির চেয়ারম্যান আখতার মতিন চৌধুরী, ইউসিবি’র অন্যতম পরিচালক বশির আহমেদ, ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত জামিল, ইউসিবি’র এসইভিপি ও আইসিসিডি এর প্রধান মোঃ জিয়াউল্লাহ খান, এসইভিপি ও অডিট ডিভিশনের প্রধান মোহাম্মদ খোরশেদ আলম এবং ইউসিবি’র ইভিপি ও কোম্পানি সেক্রেটারি এ টি এম তাহমিদুজ্জামান সহ অডিট ও আইসিসিডির বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

(এসএএম/ ২৭ ফেব্রুয়ারি ২০১৯)