Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 03:05
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বেসরকারি ব্যাংক উদ্যোক্তা ও পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার।

এ নিয়ে টানা পঞ্চমবার বিএবির চেয়ারম্যান হলেন তিনি। আগামী দুই বছর (২০১৯-২১) সময়ে তিনি এ দায়িত্ব পালন করবেন।

বুধবার রাজধানীর গুলশানে বিএবি কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনের ১৯৬তম নির্বাহী কমিটির সভায় তাকে নির্বাচিত করা হয়। এছাড়া আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী বিএবি’র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

(এসএএম/ ২৮ ফেব্রুয়ারি ২০১৯)