Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 05 Aug 2026 10:43
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: প্রায় অনেক দিন পর সঙ্গীতাঙ্গনে ফিরছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আগুন। নতুন করে ফিরে আসার আয়োজনে আগুনের সঙ্গী হয়েছেন তার ছেলে মিছিল।

প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ তাদের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশ করছে আগুনের একক গান ‘না ফেরার দেশে’।

আগুনের এই গানের ভিডিওতে গিটার হাতে দেখা যাবে তার ছেলে মিছিলকে। বাবা গায়ক আর ছেলে থাকছেন গানের মডেল হিসেবে। গানটির কথা লিখেছেন জুলফিকার জাহেদি, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন খায়েম আহমেদ।আর এই মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শেখ মনজু। বাবা খ্যাতিমান অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার ও সুরকার খান আতাউর রহমান এবং মা নন্দিত কণ্ঠশিল্পী নীলুফার ইয়াসমিনের স্মরণে গানটি রেকর্ড করা হয়েছে বলে জানান আগুন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘গানটি রেকর্ড করার পর মনে হয়েছে, অনেকদিন পর ভিন্ন ধরনের একটি গান গাইলাম। এই গান দিয়েই নতুন করে ভক্তদের কাছে ফিরতে হবে। গানটি যদি শ্রোতাদের ভালো লাগে, তাহলে বুঝব ঘুরে দাঁড়ানোর এখনই সঠিক সময়। যদি সেভাবে সাড়া না পাই, তাহলে খুঁজে দেখার চেষ্টা করব শ্রোতারা আমার কণ্ঠে আর কোনো গান শুনতে চান কি-না। যদি আমার গান এখনও কিছু মানুষের ভালো লাগে, তাহলে জানার চেষ্টা করব, তারা কোন ধরনের গান শুনতে চান।’ কারণ সময়ের সঙ্গে শ্রোতার চাহিদাও পরিবর্তন হয়েছে । এ কারণে তাদের ভালো লাগা, মন্দ লাগার বিষয়টি মাথায় রেখেই গান তৈরি করতে হবে।

এ সময় তিনি আরও বলেন  ইচ্ছা আছে প্রতি মাসে একটি করে নতুন গান প্রকাশ করার। যার কথা, সুর ও সঙ্গীতায়োজনে বৈচিত্র্যের ছাপ থাকবে। এ জন্য এখন শুধু প্রয়োজন ভক্ত-শ্রোতার সমর্থন।’

(এসআর/ ০৩ মার্চ ২০১৯ )