Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 28 Jul 2026 02:53
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: নির্মাণ খাতে দক্ষ শ্রমিক তৈরির লক্ষ্যে এসইআইপি প্রকল্পের আওতায় প্রশিক্ষণের জন্য রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর সাথে চুক্তিপত্র স্বাক্ষর করেছে ১২টি টেকনিক্যাল ইন্সটিটিউট।

সোমবার (৪ মার্চ, ২০১৯) রিহ্যাব কার্যালয়ে এ চুক্তিপত্র স্বাক্ষরিত হয়।

রিহ্যাব এর পক্ষে চুক্তিপত্র স্বাক্ষর করেন সংগঠনটির প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন কাজল এবং সংশ্লিষ্ট টেকনিক্যাল ইন্সটিটিউটের পক্ষে স্বাক্ষর করেন চেয়ারম্যান/ব্যবস্থাপনা পরিচালকগণ।

এ সময় রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ, রিহ্যাব ট্রেনিং ইন্সটিটিউট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান প্রকৌশলী মোঃ আল আমিন, রিহ্যাব পরিচালক শাকিল কামাল চৌধুরী এবং প্রকৌশলী মোঃ মহিউদ্দিন সিকদার উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অর্থ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এসইআইপি প্রকল্প পরিচালিত হচ্ছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এই প্রকল্পে অর্থায়ন করছে। এই কার্যক্রমে প্রশিক্ষণার্থীরা বিনামূল্যে প্রশিক্ষণ নিতে পারবেন। একই সাথে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে বৃত্তি প্রদান করা হবে। ২০১৯ সালে এই প্রকল্পের আওতায় ৬ হাজার প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ প্রদান করা হবে। ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এ্যান্ড মেইনটেনেন্স, প্ল্যাম্বিং, মেশন এবং স্টিল বাইন্ডিং এ্যান্ড ফেব্রিকেশন এই ৫টি ট্রেডে প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণের মেয়াদ হবে তিন মাস। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের দেশে বিদেশে কর্মসংস্থানের সুযোগ থাকবে।

(এসএএম/ ০৪ মার্চ ২০১৯)