
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ২০১৮ সালে সর্বোচ্চ বৈদেশিক রেমিট্যান্স আহরণের জন্য সেন্টার ফর এনআরবি কর্তৃক ‘গোল্ড রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০১৯’ লাভ করেছে বেসরকারি খাতের শীর্ষ বাণিজ্যিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
শনিবার (২ মার্চ ২০১৯) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত এক অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, এমপির নিকট থেকে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর হাসনে আলম এ পুরষ্কার গ্রহণ করেন।
এসময় সেন্টার ফর এনআরবি’র চেয়ারম্যান এম এস সেকিল চৌধুরী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম ও এফবিসিসিআই সভাপতি মো. সফিউল ইসলাম মহিউদ্দিন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
(এসএএম/ ০৪ মার্চ ২০১৯)