Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 27 Jul 2026 01:31
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ‘আই-ব্যাংকিং প্রোমোশনাল ক্যাম্পেইন’ এর চট্টগ্রাম অঞ্চলের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সম্প্রতি আগ্রাবাদস্থ ইসলামী ব্যাংক ট্রেইনিং অ্যান্ড রিসার্চ একাডেমিতে এ অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন। ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম অঞ্চলপ্রধান মুহাম্মদ আমীরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও এজেন্ট ব্যাংকিং ডিভিশন প্রধান মো. মাহবুব আলম, চট্টগ্রাম নর্থ জোনপ্রধান মোহাম্মদ নায়ার আজম, চট্টগ্রাম দক্ষিণ জোনপ্রধান জি এম মুহাম্মদ গিয়াস উদ্দীন কাদের, খাতুনগঞ্জ কর্পোরেট শাখাপ্রধান মোহাম্মদ শাব্বির ও আগ্রাবাদ কর্পোরেট শাখাপ্রধান মিয়া মোহাম্মদ বরকত উল্লাহ। গত ২৫ সেপ্টেম্বর ২০১৮ থেকে ২৫ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত ইসলামী ব্যাংক সারাদেশে এ ক্যাম্পেইন পরিচালনা করে। এ ক্যাম্পেইনের আওতায় ইসলামী ব্যাংক আই-ব্যাংকিংয়ের মাধ্যমে সর্বোচ্চ আই রিচার্জকারী, ফান্ড ট্রান্সফারকারী, আইপেসেইফ ব্যবহারকারী ও ইউটিলিটি বিল প্রদানকারীগণ পুরস্কৃত হয়েছেন। বিজ্ঞপ্তি।

(এসএএম/ ০৭ মার্চ ২০১৯)