Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 19 Sep 2026 11:16
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজারার হিসাবে মোঃ মুঞ্জুর-ই-খোদা তরফদার যোগদান করেছেন।

শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ১৯ ফেব্রুয়ারি জারিকৃত পত্র অনুযায়ি  মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর আব্দুল হামিদ মোঃ মুঞ্জুর-ই-খোদা তরফদারকে যোগদানের তারিখ হতে আগামি ৪(চার) বছরের জন্য ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজারার হিসাবে নিয়োগ প্রদান করেছেন।

তরফদার রাজশাহি বিশ্ববিদ্যালয় থেকে  স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর রাজশাহি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে দায়িত্ব পালন করেছেন।

(এসএএম/ ০৯ মার্চ ২০১৯)