
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দিয়েছেন মো: সাইফুল ইসলাম। গত ২০ জানুয়ারি তিনি সিইও হিসেবে প্রতিষ্ঠানটির দায়িত্ব নিয়েছেন।
সংশিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, এর আগে মো: সাইফুল ইসলাম কমার্স ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও একে খান সিকিউরিটিজের হেড অব বিজনেস হিসেবে দায়িত্ব পালন করেছেন।
(এসএএম/২২ জানুয়ারি ২০১৯)