Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 27 Jul 2026 01:31
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের আগারগাঁও শাখার উদ্যোগে আর্থিক অন্তর্ভূক্তিকরণে বিশেষ ক্যাম্পেইন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ৬ মার্চ রাজধানীর বিসিএস কম্পিউটার সিটিতে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া। সভাপতিত্ব করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান ও ঢাকা সাউথ জোনপ্রধান (ভারপ্রাপ্ত) মো. শফিকুর রহমান।

বক্তব্য রাখেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আমির হোসেন ভূঁইয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও আগারগাঁও শাখাপ্রধান মাহমুদা সুলতানা। এ সময় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ক্ষুদ্র সঞ্চয় ও উন্নয়নে গতি এ স্নোগানে ইসলামী ব্যাংক ছাত্র, কৃষক, শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী, প্রবাসীসহ সকল শ্রেণি ও পেশাজীবীকে আর্থিক খাতে অন্তর্ভূক্তিকরণে ৪ ফেব্রুয়ারি ২০১৯ থেকে ১৪ মার্চ ২০১৯ পর্যন্ত বিশেষ ক্যাম্পেইন পরিচালনা করছে।

(এসএএম/ ০৯ মার্চ ২০১৯)