Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 28 Jul 2026 01:57
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: সদ্য বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) দর (রিটার্নে) কমেছে ১৫ খাতে। অন্যদিকে দর বেড়েছে ৫ খাতে।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি শেয়ার দর কমেছে সিরামিক খাতে। গত সপ্তাহে খাতটিকে দর কমেছে ৮.৪১ শতাংশ। এরপরেই রয়েছে জুট খাত। বিদায়ী সপ্তাহে এ খাতে দর কমেছে ৬.১৬ শতাংশ।

এছাড়া প্রকৌশল খাতে ০.৪৪ শতাংশ, বিদ্যু ও জ্বালানী খাতে ২.৩৯ শতাংশ, জেনারেল ইন্স্যুরেন্স খাতে ৪.২৯ শতাংশ, লাইফ ইন্স্যুরেন্স খাতে ০.৭৩ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১.৪৫ শতাংশ, আর্থিক খাতে ১.১৭ শতাংশ, পেপার ও প্রিন্টিং খাতে ০.৩৭ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ১.৬৯ শতাংশ, সেবা ও আবাসন খাতে ২.৩৬ শতাংশ, চামড়া খাতে ১.৪৬ শতাংশ, টেলিকমিনেকেশন খাতে ২.১৮ শতাংশ, বস্ত্র খাতে ১.২৭ শতাংশ এবং ভ্রমণ ও অবকাশ খাতে ০.২৫ শতাংশ শেয়ার দর কমেছে।

এদিকে, দর বাড়ার মধ্য সবচেয়ে বেশি বেড়েছে ব্যাংক খাতে। এ খাতে দর বেড়েছে ২.৫৮ শতাংশ। এরপরে রয়েছে সিমেন্ট খাত। এ খাতে দর বেড়েছে ১.০৮ শতাংশ।

এছাড়া খাদ্য ও আনুষাঙ্গিক খাতে ০.৮৬ শতাংশ, আইটি খাতে ১.১১ শতাংশ এবং বিবিধ খাতে ০.৬৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।

(এসএএম/ ০৯ মার্চ ২০১৯)