Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 10:53
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদী বড় বাজারে সিলভার পট্টিতে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে মেসার্স কাজল এন্ড ব্রার্দাসের তিন তলা একটি ভবনের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় কোটি টাকার ক্ষতি  হয়।

শনিবার ভোর ৪ টায় অগ্নিকান্ডে এ ঘটনা ঘটে। খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রেনে আনে।

সরেজমিনে দেখা যায়, আগুনে তিন তলা ভবনটির ভিতরে থাকা সকল আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। দোকানের মালিক আবু কাউসার দাইয়ান জানান, আগুনে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।

নরসিংদী ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা জানান, বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা হচ্ছে। খবর পেয়ে নরসিংদী জেলা পুলিশ, বাজারে দায়িত্বরত আনসার বাহিনী ও বনিক সমিতির ব্যবসায়ীরা এসে আগুন নেভাতে সাহায্য করে। এ ব্যাপারে দোকানের মালিক নরসিংদী থানায় আগুনের ক্ষয়ক্ষতি দেখিয়ে একটি সাধারন ডায়রী  লিপিবদ্ধ করেছে।

(এসএইচআর/এসএএম/ ০৯ মার্চ ২০১৯)