
মেজবাহ উদ্দিন টুটুল, বিনিয়োগবার্তা, ভোলা: ভোলায় বর্নাঢ্য আয়োজনে ও উৎসবমুখর পরিবেশে মেয়র মেজবান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ই মার্চ) এ উপলক্ষ্যে পিঠা উৎসব, দৌড় প্রতিযোগীতা, চিত্রাঙ্কনসহ জমকালো পরিবেশে সাড়া দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মেয়র আলহাজ্ব মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দোস্ত মাহমুদ, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ শফিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুসসহ পৌরসভার কাউন্সিলরবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগসহ জেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং পৌরসভার নেতাকর্মীরা। মেয়র মেজবানে আমন্ত্রিত অতিথিরা বসন্তের পিঠা উৎসবের স্টলগুলো ঘুরে ঘুরে পরিদর্শন করেন। এছাড়া সন্ধ্যা থেকে ভারত ও বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠ শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিকঅনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন তালহা তালুকদার বাঁধন।
পৌরসভার মেয়র আলহাজ্ব মনিরুজ্জামান বলেন, পৌরবাসীর উন্নয়ন ও নানা সহযোগীতার জন্য আমরা পৌরবাসীর কাছে ঋনী। এ কারনে পৌরসভার সকল নাগরিককে একত্রে করে একটি আয়োজন করার আমার দীর্ঘ দিনের স্বপ্ন ছিল। তাদেরকে একত্রিত করার জন্য আমার এই আয়োজন। আয়োজনের মেনু হিসাবে ছিল- গরুর মাংস, ভেজিটেবল ও ডাল।
সন্ধ্যার পর দুইবাংলার জনপ্রিয় কণ্ঠ শিল্পীদের পরিবেশনায় রাত্র ১২টা পর্যন্ত জমকালো সাংস্কৃতিকঅনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী রোজালিন সাউ, ভারতের জি-বাংলা টেলিভিশনের সারেগামা পা সংগীতানুষ্ঠানের শিল্পী আবন্তী সিথী ও দেবযানী আচার্য, বাংলাদেশের জনপ্রিয় শিল্পী প্রতিক হাসান, বেলাল খান সঙ্গীত পরিবেশন করেন।
(এমটি/এসএএম/১০ মার্চ ২০১৯)